টানা ব্যর্থতায় শেষ চারের দৌড় থেকে ছিটকে গেল ফ্রান্স
নেশনস লিগে চার ম্যাচ খেলে এখনো জয়বঞ্চিত ফ্রান্স। যাদের হারিয়ে গত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলেন কিলিয়ান এমবাপেরা, এবার সেই ক্রোয়েশিয়ার কাছে হেরে নেশনস লিগে শেষ চারের দৌড় থেকেই ছিটকে গেলেন। সোমবার রাতে লুকা মডরিচের একমাত্র পেনাল্টি গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে নেশনস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।
ম্যাচের পঞ্চম মিনিটেই লুকা মডরিচের পেনাল্টি গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আন্তে বুদিমিরকে বক্সের ভেতর ফাউল করেছিলেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন রিয়াল মিডফিল্ডার। এমবাপে-করিম বেনজেমাকে দিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগ ক্রোয়েশিয়ার ইস্পাতদৃঢ় রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ পর গোল করতে ব্যর্থ হলো ফ্রান্স।
১৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন ক্রোয়েশিয়ার উইঙ্গার জোসেফ ব্রেকালো। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে গোলের দারুণ দুটি সুযোগ হেলায় নষ্ট করেছেন এমবাপেও।
নেশনস লিগের এবারের আসরে এই নিয়ে চার ম্যাচে জয় বঞ্চিত ফ্রান্স। প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে হেরে আসর শুরু করা ফ্রান্স এরপর ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করেছিল। ক্রোয়াটদের বিপক্ষে ফিরতি ম্যাচেও হেরে যাওয়ায় এখন চার ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের তলানিতে রয়েছে ফ্রান্স। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ডেনমার্ক এবং ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া।
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ