সিরিজ হারের পর দুঃসংবাদ শুনতে হলো নিউজিল্যান্ডকে
তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষের মাঠে জয়ের খুব খাছে গিয়েও হারতে হয় সিরিজের প্রথম দুই ম্যাচ। এতে সিরিজ হার এড়াতে পারেনি কিউইরা। সফরকারীদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য। তবে তার আগে দুঃসংবাদ শুনতে হলো নিউজিল্যান্ডকে। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে পেসার কাইল জেমিসনকে পাচ্ছে না তারা।
শুধু এই সিরিজই নয়, পিঠের নিচের অংশে ‘স্ট্রেস-রিঅ্যাকশন’ নিয়ে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে জেমিসনকে। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড এক বার্তায় বলেন, ‘খেলোয়াড়রা চোটের কারণে সফর ত্যাগ করতে বাধ্য হওয়া সবসময়ই দুঃখজনক। লর্ডসে প্রথম টেস্টে কাইল বড় ভূমিকা পালন করেছিল এবং আমি জানি যে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে কতটা হতাশ হয়েছিলেন সে। কাইল স্পষ্টতই আমাদের জন্য একটি বিশাল সম্পদ এবং আমরা ধৈর্য ধরে আছি যাতে সে এই বছরের শেষের দিকে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসেন।’
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে লর্ডসে বল হাতে ৬ উইকেট নেন জেমিসন। দ্বিতীয় টেস্টে চোটের কারণে প্রথম ইনিংসে ১৬ ওভার ৩ বল করে চোট নিয়ে মাঠ ছাড়েন। একই কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি জেমিসন।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!