ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

৯৪ বছর পর এমন বাজে হার ইংল্যান্ডের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১২:৬

উয়েফা নেশনস লিগ এ-তে দুর্দশা কাটিয়ে উঠতে পারছে না ইংল্যান্ড। গ্রুপ ৩-এ নিজেদের খেলা আগের ৩ ম্যাচে ২ ড্র আর ১ হার, জয় ছিল না কোনো। মঙ্গলবার রাতে ঘরের মাঠে জয়ের খোঁজে নেমে রীতিমত উড়ে গেছে থ্রি-লায়ন্সরা। হাঙ্গেরির কাছে হেরেছে ০-৪ ব্যবধানে। ১৯২৮ সালের পর অর্থাৎ, গত ৯৪ বছরের মধ্যে নিজ দেশে এই প্রথম ৪ গোলের ব্যবধানে হারল ইংল্যান্ড।

এই হারে টুর্নামেন্টটিতে নিজেদের খেলা ৪ ম্যাচে জয় বঞ্চিত গ্যারেথ সাউথগেটের দল। ২০১৪ সালের পর এই প্রথম টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখল না তারা। এতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান তাদের। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ে সমান ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে হাঙ্গেরি। দুই নম্বরে থাকা জার্মানির থেকে ১ পয়েন্টে এগিয়ে তারা। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ইতালি।

মলিনিউ স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে নেন রোলান্দ সাল্লাই। ৭০ মিনিটে তার দারুণ ফিনিশিংয়ে ২-০ গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। শেষ ১০ মিনিটে ইংল্যান্ড আরও বাজে পরিস্থিতির মধ্যে পড়ে। ৮০ মিনিটে ন্যাগি জাল খুঁজে নেয়ার পর ৮৯তম মিনিটে লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল গ্যাজডেগ।

গত ৬৯ বছরের মধ্যে ঘরের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম জয় হাঙ্গেরির। সর্বশেষ জয়টি ছিল ১৯৫৩ সালে। সব মিলিয়ে দুই দলের ২৬ বারের দেখায় হাঙ্গেরির জয় ৭টি, ইংল্যান্ডের জয় ১৬টিতে, ৩টি ম্যাচ ড্র হয়।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে