রাব্বির জায়গায় সোহান নাকি মোসাদ্দেক?
দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে আছেন ইয়াসির আলি রাব্বি। তবে ভাগ্য যেন কোনভাবেই সঙ্গে দিচ্ছে না তাকে। প্রায় ৩ বছরের অপেক্ষা শেষে গত বছরের শেষদিকে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটসম্যানের। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে দিতেই মাথায় বলের আঘাতে ছিটকে যেতে হয় তাকে। এরপর ফিরলেও দলে নিয়মিত হতে পারেননি। কখনো সাকিব আল হাসান, কখনো মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে একাদশে সুযোগ মিলেছে।
এবার উইন্ডিজ সফরে মুশফিক না থাকায় টেস্ট একাদশে জায়গা প্রায় পাকা ছিল এই তরুণের। তবে ভাগ্য আবারো বিমাতাসুলভ আচরণ করল রাব্বির সঙ্গে। গত ১০ জুন তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে নেমে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন। পরে এমআরআই করানো হয় তার। সেখানে দেখা যায় লুম্বার স্পাইনে চোট আছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। সে কারণেই উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আগামী বৃহস্পতিবার (১৬ জুন) শুরু হতে যাওয়া অ্যান্টিগা টেস্টে রাব্বির পরিবর্তে কাকে খেলাবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট? এক্ষেত্রে দুইটা নাম বেশ ভালোভাবে আলোচনায় আছে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আর উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলীয় সূত্রে মতে সেখানে দ্বিতীয় জনের পাল্লা ভারি প্রথম জনের থেকে।
দীর্ঘদিন পর শ্রীলঙ্কা সিরিজে টেস্টে স্কোয়াডে ফিরে ঢাকা টেস্টে সুযোগ পেয়েও সুবিধা করতে পারেননি মোসাদ্দেক। সঙ্গে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ফেরায় তাকে ড্রেসিংরুমেই কাটাতে হতে পারে। এদিকে মুশফিক আর রাব্বি না থাকায় ব্যাটিং অর্ডার এগিয়ে আসবে লিটন দাসের। সঙ্গে টেস্ট আর টি-টোয়েন্টিতে নিয়মিত উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা লিটন চাচ্ছেন এই সিরিজে উইকেটের পিছনের দায়িত্ব ছাড়তে। সেক্ষেত্রে সোহানই একাদশে অগ্রাধিকার পাচ্ছেন।
অ্যান্টিগায় সোহান নাকি মোসাদ্দেক? এর উত্তর জানতে সমর্থকদের অপেক্ষা করতে হচ্ছে আরো কিছুটা সময়।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!