ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিশ্বকাপের প্রভাব কতটা পড়বে প্রিমিয়ার লিগে, দেখে নিন ম্যাচসূচি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ৪:২৭

২০২২-২৩ মৌসুমের ম্যাচ সূচি ঘোষণা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপের কারণে এবার মৌসুমের মধ্যে প্রায় এক মাসের বিরতি পড়বে নভেম্বর-ডিসেম্বরে। সেই বিরতি আমলে নিয়েই এবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে সাজাতে হয়েছে প্রিমিয়ার লিগ সূচি।

প্রিমিয়ার লিগের গেমউইকে এবার ‘বিগ সিক্সের’ কোনো দল একে অপরের মুখোমুখি হচ্ছে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৭ আগস্ট ওয়েস্ট হ্যামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু করবে নতুন মৌসুম। লিভারপুল তার আগের দিন ৬ আগস্ট চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উঠে আসা ফুলহ্যামের মোকাবিলা করবে। ২০২২-২৩ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ৫ আগস্ট মাঠে নামবে ক্রিস্টাল প্যালেস এবং আর্সেনাল।

দ্বিতীয় গেমউইক থেকেই অবশ্য প্রিমিয়ার লিগের তথাকথিত বিগ সিক্সের ম্যাচগুলো শুরু হয়ে যাবে। ১৩ আগস্ট টটেনহ্যামকে আতিথ্য দেবে চেলসি। এক সপ্তাহ পরেই ওল্ড ট্রাফোর্ডে গত মৌসুমের সুখস্মৃতি রোমন্থন করতে যাবে লিভারপুল। গুডিসন পার্কে ৩ সেপ্টেম্বর মৌসুমের প্রথম মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি হবে এভারটন এবং লিভারপুল।

১ অক্টোবর এমিরেটস স্টেডিয়ামে হবে মৌসুমের প্রথম নর্থ লন্ডন ডার্বি। গত মৌসুমে নিজেদের মাঠে এই ডার্বিতে ৩-০ গোলে টটেনহ্যামকে হারিয়েছিল আর্সেনাল। মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিও হবে এই গেমউইকে। ম্যানচেস্টারের লাল আর নীলের পার্থক্য এখন আকাশ-পাতাল। তবু ম্যানচেস্টার ডার্বিতে বরাবরই পেপ গার্দিওলার দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

১৫ অক্টোবর দুই ফেভারিট ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল মুখোমুখি হবে অ্যানফিল্ডে। বিশ্বকাপের জন্য ১২ নভেম্বর থেকে বিরতিতে যাবে প্রিমিয়ার। ২৬ ডিসেম্বর বক্সিং ডে’র ম্যাচগুলো দিয়ে আবারও শুরু হবে প্রিমিয়ার লিগ অ্যাকশন।

আগামী বছরের ২৮ মে পর্দা নামবে ২০২২-২৩ প্রিমিয়ার লিগ মৌসুমের।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের