ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এবার ঈদুল আজহার ছুটি ৪ দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২২ রাত ১:০

সাপ্তাহিক এক দিন এবং ঈদের তিন দিন মিলিয়ে এবারের পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ৪ দিন ছুটি মিলছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিন দিন সরকারি ছুটি। এর আগের দিন (৮ জুলাই-শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।  

ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। জিলহজ মাসে মুসলমানরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। 

জামান / জামান

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক