ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমা করার রেকর্ড 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২২ রাত ১:৬

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ নজিরবিহীনভাবে বেড়েছে। গত এক বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে তাদের টাকার পরিমাণ ৮ হাজার ২৭৫ কোটি, এ যাবৎকাল যা রেকর্ড।

বৃহস্পতিবার (১৬ জুন) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০২১’ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। এতে বাংলাদেশিদের এ অর্থ জমার তথ্য পাওয়া গেছে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত ১২ মাসে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বেড়েছে। ২০২১ সাল শেষে সেগুলোতে তাদের অর্থ আগের বছরের ৫৬ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ থেকে বেড়ে ৮৭ কোটি ১১ লাখ হয়েছে।

বর্তমান বৈদেশিক মুদ্রাবাজারে বিনিময় হার ১ সুইস ফ্রাঁ সমান ৯৫ টাকা ৮০ পয়সা। সে হিসাবে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। বাংলাদেশি মুদ্রায় ২০২০ সালে সেগুলোতে তাদের ৫ হাজার ২০৩ কোটি টাকা জমা ছিল।

অবশ্য ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমে। তবে ২০২১ সালে উলম্ফন হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। তবে পাচার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।  

সুইজ্যারল্যান্ডের ব্যাংকগুলোতে বৈধ-অবৈধ পথে উপার্জিত অর্থ গচ্ছিত রাখেন বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। দেশটির কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে সেখানে অর্থ জমা রাখেন তারা।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে