ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে খেলা হবে ১৬ ভেন্যুতে, দেখে নিন এক নজরে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২২ দুপুর ৪:৪২

০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো ১৫৮ দিন বাকি। এরই মধ্যে পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় হবে, সেটা আগেই জানা গিয়েছিল। গত রাতে জানা গেছে এই বিশ্বকাপের ভেন্যুও। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে এই বিশ্বকাপ।

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের বিশ্বআসরের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে ১৬টি, যার ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। সেজন্যে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে।

ADVERTISEMENT

আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও যুক্তরাষ্ট্রই থাকছে মূল আয়োজক। সেখানে ১১টি ভেন্যু পেয়েছে বিশ্বকাপের দায়িত্ব। এরপর মেক্সিকোর ৩টি, আর কানাডার ২ স্টেডিয়ামে চলবে বিশ্বকাপের লড়াই।

তবে এত সব ভেন্যুর ভিড়ে জায়গা হয়নি ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালের ভেন্যু রোজ বোলের। আবেদন করেও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়নি ভেন্যুটি। তবে সেই শহরে ঠিকই খেলা হবে বিশ্বকাপের। বেছে নেওয়া হয়েছে সোফি স্টেডিয়ামকে।

এক নজরে ২০২৬ বিশ্বকাপের 
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
জিলেট স্টেডিয়াম, বোস্টন, যুক্তরাষ্ট্র
এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র
এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক/ নিউজার্সি, যুক্তরাষ্ট্র 
হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র 
লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র 
লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে, যুক্তরাষ্ট্র 
লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল, যুক্তরাষ্ট্র 
এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা, মেক্সিকো 
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো 
এস্তাদিও বিবিভিএ বানকোমার, মন্তেরেই, মেক্সিকো 
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা 
বিসি প্লেস, ভ্যানকুভার, কানাডা 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে