বন্যার মাঝেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস
দেশের বেশ কয়েকটি জেলায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে আছে সিলেট বিভাগের প্রায় ৮০ ভাগ অঞ্চল। তলিয়ে গেছে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর নিম্নাঞ্চল। এমন পরিস্থিতিতে ৬ বিভাগে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে অন্য দুই বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল।
শনিবার (১৮ জুন) ছানাউল হক মণ্ডল বজানা, আগামী ২৪ ঘণ্টায় দেশের ৬ বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হবে। িএছাড়া খুলনা ও রংপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
তিনি রো জানান, আমরা শুক্রবার সন্ধায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছি। ওই পূর্বাভাস আপাতত অব্যাহত থাকবে। আজ সন্ধ্যায় ভারি বর্ষণ নিয়ে আপডেট পূর্বাভাস দেয়া হবে। আগামী তিন থেকে চার দিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের অঞ্চল এবং পরিমাণ কিছুটা কমে আসতে পারে।
তিনি জানান, আজ দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দীপে ২৩৮ মিলিমিটার। এরপর ২০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়, সীতাকুণ্ডে রেকর্ড করা হয়েছে ১৮৮ মিলিমিটার এবং ময়মনসিংহে রেকর্ড করা হয়েছে ১৮৭ মিলিমিটার।
জামান / জামান
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি
দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার
রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি