ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা রিয়াল তারকাকে দিয়ে দিতে চান নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১২:৬

২০২২ বিশ্বকাপই হয়ে যেতে পারে শেষ বিশ্বকাপ, এমন ঘোষণা গেল বছর দিয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। পিএসজি ফরোয়ার্ড যে বিষয়টা গুরুত্ব দিয়েই দেখছেন তার আঁচ পাওয়া গেল তার সতীর্থ রদ্রিগো গোয়েজের কথায়। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জানালেন, অবসরের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা তাকে দেওয়ার কথা বলেছেন নেইমার!

ফুটবলে ১০ নম্বর জার্সির কদরটা দলের অন্য সব জার্সির চেয়ে একটু বেশি। ব্রাজিলের ক্ষেত্রে জার্সির গুরুত্বটা বাড়ে আরও। এই জার্সি পরে পেলে খেলেছেন, এরপর জিকো, রিভালদো, রোনালদিনিওরাও খেলেছেন। এমন জার্সি নিয়ে বাড়তি আগ্রহ না থেকেই পারে না।

সেই জার্সিটাই নেইমার এখন পড়ছেন, অবসরের পর কার গায়ে চড়বে সেটা, সেটাও ঠিক করে ফেলেছেন তিনি। রদ্রিগো সম্প্রতি পডপাহকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন এই কথা। বলেন, ‘নেইমার আমাকে বলেছেন, আমি জাতীয় দল ছেড়ে চলেই যাচ্ছি, আর ১০ নম্বর জার্সিটা তোমার হবে।’ 

রদ্রিগো এই পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে চড়িয়েছেন মাত্র ৫ বার। ২১ বছর বয়সী এই তারকা ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে যেমন পারফর্ম করেছেন, তাতে ধারণা করা হচ্ছে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নেবেন তিনি।

সেই তিনি যখন নেইমারের কাছ থেকে শুনেছেন ১০ নম্বর জার্সি পাওয়ার কথা, তখন কেমন লেগেছিল তার? তিনি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না তাকে আমার কী বলা উচিত। আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম, বোকার মতো হেসেছিলাম কিছুক্ষণ, ভাষা হারিয়ে ফেলেছিলাম।’

নেইমারের মতো সান্তোসে খেলোয়াড়ি জীবন শুরু রদ্রিগোরও। তিনি জানান, নেইমারকে এখনই ফুটবল না ছাড়ার অনুরোধ করেছেন তিনি। বলেছেন, ‘আমি তাকে বলেছি, তার আরও বেশি দিন খেলা উচিত। সে এমনটা এখনই করুক, সেটা চাই না আমি। তারপর উত্তরে সে কেবল হেসেছে।’ 

ব্রাজিলের হয়ে কেবল একটা কনফেডারেশন্স কাপ জিতলেও নেইমার ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে নিজেকে নিয়ে গেছেন দারুণ উচ্চতায়। ব্রাজিলের জার্সি গায়ে ৭৪ গোল করেছেন তিনি, পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে পিছিয়ে আছেন ৩ গোলের ব্যবধানে। তবে ৩০ বছর বয়সী এই তারকা গেল অক্টোবরে জানান বিশ্বকাপ খেলেই বিদায় নিতে পারেন তিনি। 

বিদায়ের আগে তিনি চান রদ্রিগোর হাতে যাক তার জার্সি নম্বরটা। কারণ তার বিশ্বাস, ব্রাজিলের পরবর্তী পোস্টারবয় হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকাই। 

রদ্রিগোয় বিশ্বাস রাখাদের সংখ্যা শুধু নেইমারেই সীমাবদ্ধ নয়, সেটা জানিয়েছেন ব্রাজিল তারকা নিজেই। তিনি বলেন, ‘জিদান আমাকে বলেছিলেন, কোনো একদিন বিশ্বসেরা হবো আমি। অ্যানচেলত্তিও আমাকে নিয়ে কথা বলেছিল। আমি প্রতিদিন অনুশীলন করি, আর নিয়মিত উন্নতি করার চেষ্টা করি। আমার এই স্বপ্নটা আছে, আর আমি জানি নিজেকে নিবেদিত করতে পারলে আমি সেখানে যেতে পারব।’

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের