ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে লকডাউন কার্যকরে জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ প্রচারণা


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৩:৫৯

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম।

এ সময় রাস্তায় চলাচলকারী জনসাধারণ, গণপরিবহন, দোকান মালিকদের বিভিন্ন পরামর্শ দেন তারা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের নির্দেশিত আইন মেনে সার্বিক কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আজ সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু তাই প্রথম দিন সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। আগামীকাল থেকে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেন, জনগণের কল্যাণের জন্যই এই লকডাউন। যদিও কিছুটা কষ্ট হবে কিন্ত জীবন বাঁচানোর জন্য এটুকু সহ্য করতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে রোগ বিস্তারলাভ করতে পারবে না। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের নবাগত উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও ইমরান শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সামছুল ইসলাম, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, ওসি (তদন্ত) এজাজ আহমদ, ওসি ডিবি ইকবাল বাহার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ‍এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা