ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আট মাসে ৬ অধিনায়ক দ্রাবিড়ের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ২:৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বদৌলতে প্রতি বছরই একঝাক নতুন ক্রিকেটার উঠে আসছে ভারত জাতীয় দলে। এবারের আইপিএল মৌসুম থেকেও এমন বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এজন্য টানা খেলার চাপ থেকে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিরিজ বা ম্যাচগুলোতে সেসব তরুণ ক্রিকেটারের সুযোগ দিচ্ছে ভারত। তাতেই গত ৮ মাসে ৬ জন নতুন অধিনায়কের সঙ্গে কাজ করতে হচ্ছে দলটির হেড কোচ রাহুল দ্রাবিড়ের।

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে দ্রাবিড় বলেন, ‘সত্যি বলতে মজার বিষয়। একই সঙ্গে চ্যালেঞ্জিংও। বিগত ৮ মাসে সম্ভবত ৬ জন অধিনায়কের সঙ্গে কাজ করতে হচ্ছে। যদিও এমন পরিকল্পনা ছিল না! কিন্তু মহামারিতে পরিস্থিতিতে এমনটাই হয়ে গেল। আমরা দল এবং কাজের ধকল বুঝেই ম্যাচ খেলছি। তার সঙ্গেই বদল ঘটেছে অধিনায়কত্বে। আমরা দলের মধ্যে থেকেই অনেক নেতা তৈরি করতে পেলাম। অনেককে পরখ করতে পারলাম।’

রাহুল দ্রাবিড় কাজ করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্ট ও শিখর ধাওয়ানের সঙ্গে। আসন্ন আয়ারল্যান্ড সফরের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

এই ৮ মাসে বেশ কয়েকটি সিরিজে কোচের দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। যেখানে তার কাছে হতাশাজনক মনে হয়েছে গত বছরের দক্ষিণ আফ্রিকা সফর। প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেলেও বাকি দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় তারা।

দ্রাবিড় বললেন, ‘এই ৮ মাস ফিরে দেখলে, আমার কাছে দক্ষিণ আফ্রিকা সিরিজ ছিল বেশ হতাশাজনক। ১-০ এগিয়েও আমাদের সিরিজ হারতে হয়েছিল। বিশেষত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল। সাদা বলে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। সেখান থেকে কামব্যাক করেছি। এই সিরিজেও ঘুরে দাঁড়িয়েছি। আমাদের মূল খেলোয়াড়দের ছাড়াই আমরা লড়াইয়ে ফিরেছি। এটাই কিন্তু দলের চরিত্র বুঝিয়ে দেয়। আমাদের কোয়ালিটি এবং গভীরতা রয়েছে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে