জিদান মনে করেন তাকে ছাড়া ভালো থাকবে রিয়াল
রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল কোচ জিনেদিন জিদান। যদিও চলতি মৌসুম খুব একটা ভালো যায়নি তাদের। এতেই চারদিকে ছড়িয়েছে জিদানের ক্লাব ছেড়ে যাওয়ার গুঞ্জন। তবে জিদান অবশ্য মনে করেন তাকে ছাড়া আরও ভালো থাকবে রিয়াল।
শনিবার ঘরের মাঠে ভিয়া রিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এটিই হবে ক্লাবটির চলতি মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচে তাদের জয় ও অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের হারই লিগ জিতিয়ে দেবে তাদের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিদানকে কথা বলতে হয়েছে নিজের ক্লাব ছাড়ার বিষয়ে। একজন তো জিজ্ঞেস করেন, তাকে ছাড়াই রিয়াল মাদ্রিদ আরও ভালো থাকবে কিনা। জিদান মাত্র এক শব্দেই জবাব দেন এই প্রশ্নের। তিনি বলেন, ‘অবশ্যই’।
নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রিয়ালের কোচ বলেন, ‘আগামীকাল (শনিবার) আমাদের একটি ম্যাচ আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবব। এ বিষয়ে কথা বলার সময় আছে। এখন সেই সময় নয়। ৩৭ ম্যাচ পর আপনাদের কি মনে হয়, আগামী বছরের ভাবনায় আমরা এখন সময় নষ্ট করব? আমি নাকি অন্য কেউ, গুরুত্বপূর্ণ নয়। দলটাই আসল।’
রিয়াদ / রিয়াদ
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ