ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মা সেতু : জিডিপিতে যোগ হবে ১০ বিলিয়ন ডলার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২২ সকাল ৯:৪৩

পদ্মা সেতুর কারণে দেশজ উৎপাদনে (জিডিপি) অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার যোগ হবে, যা পদ্মা সেতুর ব্যয়ের প্রায় তিনগুণ বেশি। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংলাপে এ কথা বলেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান। জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব শীর্ষক এ সংলাপে অংশ নেন অর্থনীতিবিদরা।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের বিষয়। এটি শুধু সেতুই নয়, পদ্মা সেতু হবে অর্থনীতির মূল চালিকাশক্তি।

সংলাপে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পদ্মা ছিল কীর্তিনাশা পদ্মা, এখন হয়ে যাবে কীর্তিমান পদ্মা। এর ওপর দিয়ে আমাদের নতুন সফলতা গাঁথা হবে। তৈরি হবে নতুন ইতিহাস।

পদ্মা সেতুর নামকরণ নিয়ে তিনি বলেন, পাথরে না লিখে হৃদয়ে লেখা হোক না শেখ হাসিনার নাম। পদ্মা সেতু যতদিন থাকবে, আমরা এই নাম হৃদয়ে নিয়েই চলে যাব।

টিপু মুনশি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, দাবায়ে রাখতে পারবা না। তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একই সুরে বলেছিলেন, বন্ধ করতে পারবা না। বিশ্বব্যাংক অনেক কথা বলল, টাকা দিলে না তোমরা। কিন্তু আমরা অতিক্রম করবই। সেই সাহস, তেজদীপ্ত ঘোষণাই আজকের পদ্মা সেতু।

সংলাপ সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। এতে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এফবিসিসিআই সভাপতি ও সংসদ সদস্য আলমগীর মহিউদ্দিন, বিটিএমইএ সভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদী এবং আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

সংলাপে প্যানেলিস্ট আলোচক হিসেবে বক্তব্য রাখেন- অর্থনীতিবিদ ড. জায়েদ বখত, ড. জামালউদ্দীন আহমেদ ও যোগাযোগ বিশেষজ্ঞ, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে