ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাতারবাড়ী দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করবে না জাপান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২২ সকাল ৮:২১

মাতারবাড়ী দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করবে না জাপান। বুধবার (২২ জুন) জাপান সরকার এ ঘোষণা দিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির একটি সংবাদমাধ্যম।

টোকিওভিত্তিক বেসরকারি মালিকানাধীন সংবাদ সংস্থা জিজি ডটকম জানিয়েছে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিকো উনো বুধবার এক সংবাদ সম্মেলনে কয়লাবিদ্যুৎ প্রকল্পে সরকারি উন্নয়ন সহায়তা স্থগিতের ঘোষণা দেন।

ওই সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দুটি প্রকল্প বাতিল করা হবে বলে জানান। বাতিল প্রকল্পের একটি হচ্ছে মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক ১ হাজার ২০০ মেগাওয়াট (দ্বিতীয় পর্যায়) বিদ্যুৎকেন্দ্র।

এর আগে দ্বিতীয় পর্যায়ের বিদ্যুৎকেন্দ্রে ঠিকাদার হবে না বলে গত ফেব্রুয়ারিতে জানায় জাপানের প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশন। প্রথম পর্যায়ের বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদার হচ্ছে জাপানি কনসোর্টিয়াম সুমিতোমো করপোরেশন, তোশিবা করপোরেশন ও আইএইচআই করপোরেশন। জাপানের অন্যতম বড় ঠিকাদারি সংস্থা সুমিতোমো ধাপে ধাপে কয়লানির্ভর প্রকল্প থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে