ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সুইমিংপুলে জ্ঞান হারালেন সাঁতারু, কোচের কল্যাণে রক্ষা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১১:৫৩

বুদাপেস্টে চলছে ফিনা বিশ্ব সাঁতার প্রতিযোগিতা। সেখানে রীতিমতো ট্র্যাজেডিই হতে বসেছিল। আমেরিকান তারকা সাঁতারু আনিতা আলভারেজ আরেকটু হলে প্রাণটাই দিতে বসেছিলেন। সুইমিংপুলে জ্ঞান হারিয়ে বসেছিলেন তিনি। ভাগ্যিস কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস ছিলেন পাশে। তিনিই ঝাঁপিয়ে পড়ে শেষমেশ রক্ষা করলেন তার শিষ্যকে।  

বুধবার স্থানীয় সময় রাতে সলো ফ্রি আর্টিস্টিক সাঁতারের নারী বিভাগে পারফর্ম করছিলেন আনিতা। বিপত্তিটা বাধে তখনই। সুইমিংপুলে জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে তলিয়ে যেতে থাকেন পুলের তলানিতে। 

লাইফগার্ডরা পাশেই দাঁড়ানো ছিলেন, তবে তাদের কেউ এগোচ্ছিলেন না! শেষমেশ পুলের পাশে টিশার্ট আর শর্টস পরে দাঁড়িয়ে থাকা কোচ ঝাঁপিয়ে পড়েন পুলে। পাড়ে তুলে এনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। 

এমন কিছু অবশ্য আনিতার সঙ্গে প্রথমবার ঘটেছে, বিষয়টা মোটেও এমন নয়। গেল বছর বার্সেলোনায় অলিম্পিকের বাছাইপর্বে এভাবে সুইমিংপুলে জ্ঞান হারিয়েছিলেন তিনি। সেবারও একইভাবে ফুয়েন্তেস ছুটে গিয়ে রক্ষা করেছিলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারুকে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে ফুয়েন্তেস জানান, ‘অনেক বড় ভয় পেয়েছিলাম। আমি নিজেই ঝাঁপিয়ে পড়েছিলাম, কারণ আমি দেখেছিলাম, সে শ্বাস নিচ্ছিল না। তবে এখন সে ভালোই আছে।’ 

বুদাপেস্টের এই আসর নিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপে পা রাখেন আনিতা। এবারের আসরে সপ্তম হয়ে শেষ করেছেন, জাপানের ইয়ুকিকো ইনুয়ি জিতেছেন স্বর্ণপদক।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে