নতুন মৌসুমে দেখা যাবে মেসির সর্বকালের সেরা রূপ
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রথম মৌসুমটা প্রত্যাশামাফিক কাটেনি লিওনেল মেসির। নিজের সেরা ফর্ম দূরে থাক, গড়পড়তা পারফরম্যান্সও দেখাতে পারেননি মেসি। তবু আশা হারাচ্ছেন না পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।
২০২১-২২ মৌসুমে যেমনই হোক, নতুন মেসির ক্যারিয়ারের সেরা রূপ দেখা যাবে বলে বিশ্বাস পিএসজির সভাপতির। প্রথম মৌসুমে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকা মেসি সেরা খেলা খেলতে পারেননি বলতে মন্তব্য করেছেন খেলাইফি।
লা প্যারিসিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই (মেসির খেলা সম্পর্কে)। সে সাতবার ব্যালন ডি অর জিতেছে। তবে এবারের মৌসুমটি তার সেরা ছিল না।’
তিনি আরও যোগ করেন, ‘প্রায় ২০ বছর বার্সেলোনার হয়ে খেলার পর সে নতুন দেশে, নতুন শহরে, নতুন লিগে, নতুন দলে এসেছে। এখানে সম্পূর্ণ নতুন সংস্কৃতি। তার পরিবারের জন্যও এটি নতুন। এছাড়া করোনাভাইরাসের কারণেও সে পুরো ফিট ছিল না।’
নতুন মৌসুমে মেসির ওপর আস্থার কথা জানিয়ে খেলাইফি বলেন, ‘গত মৌসুমটা মেসির জন্য সহজ ছিল না। তবে নতুন মৌসুমে আমরা মেসির সবসময়ের সেরা রুপটা দেখতে পাবো।’
উল্লেখ্য, ২০২১-২২ মৌসুমে পিএসজির জার্সি গায়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৬ গোলের পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছেন মেসি। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও পাঁচটি গোল।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!