দোয়ারাবাজারে লকডাউন বাস্তবায়নে ইউএনও-ওসি রাস্তায়
দেশব্যাপী করোনা ভাইরাসের চরম অবনতি হওয়ায় সোমবার থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাঠে নেমে একযোগে কাজ করছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর। সোমবার দিনব্যাপী উপজেলার মান্নারগাও ইউনিয়নের আমবাড়ী বাজার, কাটাখালী বাজারসহ উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন বাজার ও রাস্তায় স্ব স্ব বিট অফিসারগণ কর্তৃক সরকারি নির্দেশনা বাস্তবায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
প্রশাসনের কর্মকর্তাগণ মাইকিং করে নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার, ওষুধের দোকান, রিকসা এবং গণমাধ্যমকর্মী ছাড়া সব দোকানপাঠ বন্ধ করে দেয়া হয়। আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউনে সবাইকে দোকানপাট, সিএনজি, আঞ্চলিক এবং দূরপাল্লার সকল ধরনের যানবাহন বন্ধ রাখাসহ কাউকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়। একান্তই যারা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন তাদের অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী মাস্ক বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। তবে সীমান্তের বাঁশতলা, বোগলাবাজার ও কলাউড়া অঞ্চলে সিএনজি, অটোরিকসা চলতে দেখা গেছে, এখানে প্রশাসনের কাউকে দেখা যায়নি।
দেশে করোনায় মৃত্যু শতাধিক ছাড়িয়েছে বেশ কয়েকবার। চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে রোববার (২৭ জুন) মৃত্যুর নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। এই সময়ে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, সরকার ঘোষিত লকডাউনকে সফল করতে কঠোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। চলতি বছরের বিভিন্ন সময় ঘোষিত কয়েক দফা বিধিনিষেধের মতো এবার শিথিলতা দেখাবে না পুলিশ। এবারের লকডাউনে পুলিশ হার্ডলাইনে থাকার ইঙ্গিত দিয়েছেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, সরকারের নির্দশনা ও স্বাস্থ্যবিধি মানতে কোনো ছাড় দেয়া হবে না। প্রশাসনের সাথে সাথে সকল জনপ্রতিনিধিকে লকডাউন বাস্তবায়নে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, লকডাউন বাস্তবায়নে দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে রাস্তায় দেখা গেলেই জেল ও জরিমানা করা হবে।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied