বেড়েই চলেছে পেঁয়াজের দাম
খুচরা বাজারে সরবরাহ কমায় ফের দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের। দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় উঠেছে। এখন খুচরা দোকান থেকে এক কেজি পেঁয়াজ কিনতে ৫০ টাকা লাগছে ভোক্তাদের। আর খুচরা ব্যবসায়ীদের পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে।
রাজধানীর পাইকারি শ্যামবাজার, কারওয়ানবাজার ও জোয়ার সাহারা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে, বন্যার কারণে সবজির দামও বেড়েছে বাজারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের লাভের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন সরকার। তবে এই সুযোগটি কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। দেশে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ থাকার পরও কোনো কারণ ছাড়াই পাইকারি ব্যবসায়ীরা কেজিতে ১০ টাকা বাড়ি দিয়েছে। সরকারকে এখনি ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে জোর দিতে হবে, তা না হলে সামনে ব্যবসায়ীরা আরো সুযোগ নিতে পারে।
বাজারে হঠাৎ পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ বাজার করতে আসা ক্রেতারা। ক্রেতারা বলছেন, বাজারের অন্যান্য জিনিসের তুলনায় পেঁয়াজের দাম কিছুটা কম ছিল, কম থাকার বিষয়টি খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মেনে নিতে পারছিল না। তাই তারা সিন্ডিকেট করেই দাম বাড়িয়েছে।
পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. মাজেদ জানান, পাইকারি বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। গত দুদিনের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দুদিন আগে মানভেদে পেঁয়াজ বিক্রি করেছিলাম ৩০-৩৫ টাকা, সেটি এখন ৪০-৪৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, দুদিনের ব্যবধানে বাজারে পেঁয়াজ ও আলুর দাম অনেক বেড়ে গেছে। পেঁয়াজ পাইকারি ৪৪ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। দুদিন আগেও পেঁয়াজ পাইকারি ৩৫-৩৬ টাকা কেজি এবং খুচরায় বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি।
জামান / জামান
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী
দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার