ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লেভা গেলে রোনালদোকে কিনবে বায়ার্ন!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ২:৬

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ফুটবলারদের দলবদরের বাজারে তিন রকমের গুঞ্জন আছে। 

প্রথমত: ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ হিসেবে দায়িত্ব পাওয়া এরিক টেন হ্যাগ তার পরিকল্পনায় সিআরসেভেনকে ভালো মতোই রেখেছেন। 

দ্বিতীয়ত: পর্তুগিজ যুবরাজ রোনালদো আসলে সাবেক আয়াক্স কোচ হ্যাগের পরিকল্পনায় নেই। নতুন প্রজেক্ট গড়তে চান তিনি। ওই প্রজেক্টে ৩৮ বছরের একজনকে রাখতে চান না। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে রোনালদোর মতো কিংবদন্তিকে নিয়ে কড়া কথা বলে সমালোচনা পড়ার মতো বোকা লোক তিনি নন। ক্লাবের সঙ্গে চুক্তিও আছে রোনালদোর। 

তৃতীয়ত: গুঞ্জন আছে রোনালদো আবার ইতালির লিগে ফিরে যাবেন। এবার সাবেক গুরু হোসে মরিনহোর অধীনে খেলতে রোমায় যোগ দেবেন তিনি। রেড ডেভিলসদের সঙ্গে তার আরও এক মৌসুমের চুক্তি আছে। তবে সাবেক রিয়াল তারকা ক্লাব ছাড়তে চাইলে দামের ক্ষেত্রে ছাড় দেবে ম্যানইউ। 

এর সঙ্গে যোগ হয়েছে নতুন গুঞ্জন। সংবাদ মাধ্যম এএস দাবি করেছে, রোনালদোর দিকে চোখ রাখছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। চলতি গ্রীষ্মকালীন মৌসুমে বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যেতে চান রবার্ট লেভানডভস্কি। তিনি ক্লাব ছাড়লে রোনালদোকে দলে ভেড়ানোর চেষ্টা করবে বাভারিয়ানরা। 

ওদিকে লেভার বার্সায় যাওয়ার বিষয়টি ক’দিন স্থবির হয়ে থাকলেও আলোচনায় নতুন হাওয়া লেগেছে। জার্মান ক্লাবটি তাদের তারকা স্ট্রাইকারের জন্য ৫০ মিলিয়ন ইউরো দাবি করেছে। তবে বার্সা ৩০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল। সেটা বাড়িয়ে ৪০ মিলিয়ন করেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের