ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‘আমাদের একবার পেস, একবার স্পিনে দুর্বল মনে হয়’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৫:১১

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ টেস্ট হেরেছে স্পিন ঘূর্ণিতে। তার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও স্পিনে কুতোকাত হয়েছে টাইগাররা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্টে পেস বোলিংয়ে ধসে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজেও অল্পে অলআউট হয়েছে দলটির পেস আক্রমণে। 

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের মতে, বাংলাদেশ আসলে পেস বোলিং কিংবা স্পিনে দুর্বল না। বরং কঠিন পরিস্থিতিতে পড়লেই হুড়হুড় করে দলের ব্যাটাররা আউট হয়ে যান। মাথা নিচু করে সাজঘরে ফেরেন। 

শুক্রবার সেন্ট লুসিয়ায় শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আপনি যদি আমাদের শেষ তিনটা টেস্ট দেখেন, তাহলে বলবেন- আমরা পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বল। যদি তার আগের দুইটা টেস্ট দেখেন, বলতে হবে- স্পিনে দুর্বল। আসলে আমরা সবসময় কঠিন পরিস্থিতিতে উইকেটে থাকতে ব্যর্থ হই। এটাই সমস্যা। ওইখান থেকে বেরিয়ে আসার জন্য এই ম্যাচটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

সাকিব জানান, সেন্ট লুসিয়ার উইকেট অ্যান্টিগার চেয়ে কিছুটা ভালো। উইকেটে পেস বোলিং ভালো হবে। বাউন্স থাকবে, স্কিডও করবে। কিন্তু ব্যাট করা কিছুটা সহজ হবে। দ্রুত রান উঠবে।  শুরুতে বোলিং হোক কিংবা ব্যাটিং যাই হোক দলের কাছে সাকিবের চাওয়া শুরুর দুই ঘণ্টা দেখে-শুনে খেলা।

তিনি বলেন, ‘প্রথম দিনের উইকেট অ্যান্টিগার চেয়ে ভালো হবে। শুরুতে ব্যাটিং করি কিংবা বোলিং শুরুর দুই ঘণ্টা আমাদের দেখে-শুনে খেলতে হবে। এরপর পরিস্থিতি বুঝে খেলতে হবে। উইকেট ম্যাচ শুরুর আঘা ঘণ্টা আগে কেমন আচরণ করবে বলা যাচ্ছে না। পেস-বাউন্স থাকলেও অ্যান্টিগার মতো সাইডওয়েস (পার্শ্বভিমুখ) মুভমেন্ট থাকবে না।’ 

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জয়ী অধিনায়ক শুরুতে বোলিং করার দিকে ঝুঁকবেন। বাংলাদেশ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন আনতে পারে। পেসার শরিফুল ইসলাম ফিরতে পারেন মুস্তাফিজের জায়গায়। অফ ফর্মে থাকা নাজমুল শান্তর জায়গায় খেলতে পারেন এনামুল হক বিজয়।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের