ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

উইন্ডিজে দুই সিরিজেই জিততে চান মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৫:৩৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দলে থাকা ৫ ক্রিকেটার। তার আগে দুই সিরিজেই ভালো কিছু করার প্রত্যাশার কথা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এবার ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিততে চান মাহমুদউল্লাহ। অধিনায়ক বলেন, 'বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের দলের সমন্বয়টা খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।'

মাহমুদউল্লাহকে বড় আশা দেখাচ্ছে ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেবার সাকিবের নেতৃত্বে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে তারা। একই পারফরম্যান্স পুনরাবৃত্তির অপেক্ষায় মাহমুদউল্লাহ, 'তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইনশাআল্লাহ এবারও চেষ্টা করবো সিরিজ জেতার।'

আজ সেন্ট লুসিয়ায় বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ডমিনিকায়। সেখানে ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টির পর ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও গায়ানা। ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে