'মেসি স্বামী হিসেবে অসাধারণ'
আজ ২৪ জুন লিওনেল মেসির ৩৫তম জন্মদিন। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মাঠে যেমন শান্ত, নম্র, ভদ্র; তেমনই মাঠের বাইরেও তিনি দারুণ এক মানুষ। বেশির ভাগ ফুটবল তারকাই যেখানে বহুগামী, লিওনেল মেসি সেখানে ব্যতিক্রম। সেই কৈশোরের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করে সুখে ঘর-সংসার করছেন।
তাকে নিয়ে কখনো কোনো গসিপও শোনা যায়নি। সেই মেসি স্বামী হিসেবে কেমন? কিছুদিন আগে মেসির সাবেক বার্সা সতীর্থ জেরার্ড পিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার দীর্ঘদিনের প্রেমিকা তথা সন্তানের মা পপ সম্রাজ্ঞী শাকিরার। পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছিলেন পিকে। এর পরই পিকের আরেক অপকর্ম ফাঁস করেন 'মিস বাম বাম' ব্রাজিলিয়ান মডেল সুজি কোরতেজ। তার দাবি, পিকেসহ বার্সেলোনার অনেকেই তাকে অশ্লীল মেসেজ পাঠাতেন।
তবে সুজি কোরতেজ ওই সময়ে বার্সায় খেলা দুজনের নাম উল্লেখ করে বলেন, তারা কখনো কোনো অশ্লীল মেসেজ পাঠায়নি। তাদের একজন লিওনেল মেসি। সুজি কোরতেজের ভাষায়, 'বার্সেলোনা খেলোয়াড়দের মধ্যে একমাত্র মেসি আর কুতিনহোই আমাকে কোনো মেসেজ পাঠায়নি। স্বামী হিসেবে তারা অসাধারণ এবং তারা নিজ নিজ স্ত্রীদেরকে সম্মান করে। '
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আনতোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির প্রেম পর্ব শুরু হয়েছিল। ২০১২ সালে তারা একসঙ্গে থাকা শুরু করেন। দুই সন্তান জন্মের পর ২০১৭ সালে এই তারকা জুটি বিয়ে সেরে নেন। এর মাঝে আরো এক সন্তান এসেছে তাদের ঘরে। তিনজনের নাম থিয়াগো মেসি, মাতেও মেসি এবং মাতেও মেসি। স্ত্রী ও সন্তানদের নিয়ে মেসির এখন সুখের সংসার।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ