ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ সদর

অল্প বৃষ্টি হলেই রাস্তা পরিণত হয় পুকুরে


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৭:২০
সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন এলাকার বিশাল এরিয়া নিয়ে ৫নং ওয়ার্ডে বালাকান্দা বাজার। বালাকান্দা বাজারের চারপাশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির ফলে রাস্তাঘাটে ও বাজারে হাঁটুপানি হয়ে থাকে। বাজার তদারকি কমিটির নির্বাচন ও ইউনিয়ন নির্বাচন এলে সবাই ভোটের জন্য বাজারের উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যান। নির্বাচিত হওয়ার পর ওই প্রতিশ্রুতি ভুলে যান। বালাকান্দা বাজারে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, রাস্তাঘাট কাদায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। এতে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
 
তবে অন্যান্য বছরের মতো এবার বৃষ্টি কম হওয়ায় নদীর পানিও অন্যান্য বছরের তুলনায় ধীরগতিতে বাড়ছে। গেল কয়েক বছরে মে মাসের শুরু থেকেই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এবার তা হয়নি।
 
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের কর্মকর্তারা বলছেন, অন্যান্য বছরের মতো এবার টানা ভারি বৃষ্টি হচ্ছে না। আবার ভারতের মেঘালয়সহ সীমান্তে এলাকায় ভারি বৃষ্টি হয়নি। সেজন্য বছরের এই সময়ে এসেও নদীর পানি তুলনামূলক কম বেড়েছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিতে পানি কিছুটা বাড়ছে। কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই বলেও জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
 
সাবেক ইউপি মেম্বার আলাউর রহমান জানান, অন্যান্য বছরের এই সময়টায় নদীতে যে পরিমাণ পানি থাকে এবার তার চেয়ে অনেক কম পানি রয়েছে। কিন্তু সামান্য বৃষ্টি হলে বালাকান্দা বাজারের কয়েকটি গলিতে পানি জমে থাকে। এভাবেই  এলাকায় বিভিন্ন রাস্তায় ও পানি জমে থাকে। সেখানে পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেই। তিনি আরো জানান, গত কিছুদিন ধরে ভারতের মেঘালয় বৃষ্টি হচ্ছে।
 
বালাকান্দা বাজার ব্যবসায়ী মহরম মিয়া বলেন, বাজারের গলিতে পানি জমে থাকায় আমাদের দোকানদারি করতে সমস্যা হয়।
 
বালাকান্দা বাজারের একজন ক্রেতা মো. সামছুল আলম রাসেল জানান, এই বাজারে যারা দায়িত্বে রয়েছেন, তারা সঠিক তদারকি করলে এবং চেয়ারম্যান ও মেম্বারগণ উদ্যোগ নিলে গলিতে পানি জমে থাকত না।
 
ব্যবসায়ী মো. আবুল খায়ের জানান, বাজার তদারকি কমিটির ও ইউপি নির্বাচনের সময় ভোট চেয়ে বলেন বাজারের উন্নয়নমূলক কাজ করবেন। চেয়ারে বসার পড়ে সব ভুলে যান।
 
বালাকান্দা বাজার তদারকি কমিটির সেক্রেটারি সাইদুর রহমান সোহেল বলেন, আমরা পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন সভায় বারবার বলছি। সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছাত্তার আমাদের এলাকায় ও বাজারের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করছেন না। 
 
সাধারণ মানুষের বক্তব্য, বৃষ্টি হলেই বাজারের রাস্তাঘাট পুকুরে পরিণত হয়। হাঁটুপানি দিয়ে বাজারে চলাচল করতে হয়। বাজারের সব রাস্তা পানির নিচে তলিয়ে যায়। আমরা আমাদের এই ভোগান্তি থেকে মুক্তি চাই এবং বাজারের রাস্তা ও পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন চাই।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা