ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ২:১০

দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এখন সত্যি, পদ্মা সেতু এখন বাস্তব। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এর মাধ্যমে খুলে গেছে বাংলাদেশের দখিনের দুয়ার। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের চোখে এই সেতু হবে দক্ষিণাঞ্চলের উন্নয়নের সবচেয়ে মাধ্যম। সেজন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেও ভোলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

সাকিব আল হাসান নিজেও দক্ষিণাঞ্চলের মানুষ। জন্ম-বেড়ে ওঠা, ক্রিকেটে হাতেখড়ি খুলনাতে। যার ফলে পদ্মা সেতুর মর্মটা তিনি বুঝতে পারেন ভালোভাবেই।

তবে এই সেতু যেদিন উদ্বোধন হচ্ছে, সেই সময়ে তিনি ও তার দল অবস্থান করছে দেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও অবশ্য তারা নিজেদের বঞ্চিত রাখেননি উৎসবে অংশ নেওয়া থেকে। কেক কেটে উদযাপন করেছেন পদ্মা সেতুর উদ্বোধন।

এরপর এক ভিডিওবার্তায় জানালেন নিজের অনুভূতি। সেখানেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি। বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান। এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে।’

‘সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আশা করি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে