শুভশ্রীকে কেউ ‘বউদি’ ডাকার সাহস পায় না!
টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীকে। ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে হিসেবে টলিউডবাসীর বউদি শুভশ্রী। কিন্তু তাকে কেউ সাহস করে বউদি ডাকতে পারে না।
শুভশ্রী নিজেই এ কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ‘বউদি ক্যান্টিন’ নামে নতুন একটি সিনেমায় কাজ করেছেন। সেটা প্রসঙ্গে কথা বলতে গিয়েই জানালেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা।
কলকাতার একটি গণমাধ্যম থেকে শুভশ্রীকে জিজ্ঞেস করা হয়, তিনি যদি ইন্ডাস্ট্রির বউদি হন, তাহলে তার প্রিয় দেবর কে? জবাবে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সাহস করে কেউ আমাকে বউদি ডাকতে পারে না। তবে হ্যাঁ, আমার খুব প্রিয় একজন মানুষ রুদ্রনীল দা’ বিয়েতে ভাসুর হিসেবে আমাকে আশীর্বাদ করেছিলেন। হি ইজ মাই ফেভারিট ওয়ান।’
সিনেমাটি প্রসঙ্গে শুভশ্রী জানান, তিনি রান্নায় একেবারেই পারদর্শী নন। কিন্তু ‘বউদি ক্যান্টিন’-এ কাজ করতে গিয়ে রান্নার সব কাজ করতে হয়েছে। তার ভাষ্য, ‘এই সিনেমা করতে গিয়ে কাটিং-চপিং শিখতে হয়েছে। বিয়ের আগে প্রচুর রান্না করতাম। কিন্তু বিয়ের পর একেবারে সেই অভ্যাসটা বদলে গেছে। আমার স্বামী-শাশুড়ি কেউ চান না যে, রান্নাঘরে ঢুকে সময় নষ্ট করি।’
‘বউদি ক্যান্টিন’ পরিচালনা করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই