বার্সেলোনা ‘সেকেলে’ ফুটবল খেলে
বার্সেলোনার ডাগআউটে জাভি ভরা আর খরা দুই মৌসুমই দেখেছেন। শুরুতে টানা জয়ে যেমন লিগে নিজেদের হারানো জৌলুস কিছুটা হলেও ফেরাতে সক্ষম হয়েছেন, তেমনি মৌসুমের শেষভাগে ঘরের মাঠে কিছু হার সমর্থকদের পীড়া দিয়েছে। তবুও মৌসুম শেষে জাভিতেই আস্থা রাখছেন বার্সা সমর্থকরা, তার হাত ধরেই ন্যু ক্যাম্পে সুদিন এমনটাই আশা তাদের। তবে জাভির আগে যিনি বার্সার ডাগআউট সামলেছেন সেই রোনাল্ড কোম্যান কিন্তু জাভিতে খুব একটা আস্থা পাচ্ছেন না।
গত বার্সেলোনার ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রোনাল্ড কোম্যান, পরবর্তীতে তারই স্থলাভিষিক্ত হয়েছিলেন জাভি। সেই কোম্যানই সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভির বার্সেলোনাকে নিয়ে কাটা ছেড়া করেছেন।
কোম্যানের মতে, বার্সেলোনা এখনো সেই মান্ধাতা আমলের টিকি-টাকা আর পজেশন নির্ভর ফুটবল আদর্শ ধারণ করে আছে। ইস্পোর্ট থ্রি’র সঙ্গে আলাপচারিতায় কোম্যান বলেন, ‘আমি ম্যাচ ডমিনেট করার পক্ষে। আপনি যদি তিনজন সেন্টার ব্যাক সহজ মোট পাঁচ জন ডিফেন্ডার নিয়ে খেলেন, তাহলে সেটাকে রক্ষণাত্মক সিস্টেম বলা যাবে না।’
‘আমরা এই সিস্টেমে ৩/৪ মাস নিজেদের সেরা খেলাটা খেলেছি। অ্যাথলেটিকের বিপক্ষে ফাইনালটা হচ্ছে এর সেরা উদাহরণ। (জাভির) বার্সা অতীতে বাস করে। সেই ৪-৩-৩, সেই টিকি-টাকা। ফুটবলের পরিবর্তন হয়েছে। ফুটবল এখন অনেক গতিময়, ফিজিক্যাল; আপনি অতীতে বাস করলে তো হবে না।’
বার্সেলোনার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর এখনো নতুন কোন দলের সঙ্গে জড়াননি কোম্যান। তবে শোনা যাচ্ছে, বিশ্বকাপের পর লুই ফন গালের কাছ থেকে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন সাবেক এই ডাচ ফুটবলার।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!