লেভান্ডভস্কি যে কারণে নাম লেখাতে চান বার্সায়
বার্সেলোনায় খেলতে চান রবার্ট লেভান্ডভস্কি, এই কথা কম বেশি সবার জানা। কেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় পাড়ি জমাতে চান এই পোলিশ গোলমেশিন, সেটা নিয়ে নানা মুনির নান মত। কেউ মনে করেন, অধরা ব্যালন ডি’অর জিততেই বার্সার জার্সি গায়ে চড়াতে চান তিনি তো কেউ আবার স্রেফ নতুন চ্যালেঞ্জের বিষয়টিকে সামনে আনেন। এবার তার পুরোনো এজেন্ট শোনালেন নতুন কথা, লেভান্ডভস্কি নাকি করিম বেনজেমার চেয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই বার্সায় খেলতে চান।
সম্প্রতি রেডিও সের-এর সঙ্গে আলোচনায় লেভান্ডভস্কির বার্সেলোনায় খেলার আগ্রহ প্রসঙ্গে তার সাবেক এজেন্ট সেজারি কুকার্সকি বলেন, ‘সে (লেভান্ডভস্কি) প্রমাণ করতে চায় যে ও বেনজেমার চেয়ে ভালো। তার বার্সেলোনায় যেতে এটাও অন্যতম কারণ।’
বর্তমান সময়ে ইউরোপের শ্রেষ্ঠ স্ট্রাইকারদের তালিকা করলে শুরুর দিকেই থাকবে বেনজেমা এবং লেভান্ডভস্কির নাম। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা বেনজেমা ৪৬ ম্যাচ খেলে করেছিলেন ৪৪ গোল। আগামী ব্যালন ডি’অরের দৌড়েও সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। অপরদিকে বায়ার্নের হয়ে জার্মান বুন্দেসলিগাজয়ী লেভান্ডভস্কি গত মৌসুমে সমান ৪৬ ম্যাচ খেলে করেছেন ৫০ গোল। ২০১৯-২০ মৌসুমে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে অবদান রেখে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন এই পোলিশ স্ট্রাইকার, তবে সেবার করোনার কারণে পুরস্কার প্রদান করা হয়নি, তাতে সম্মানজনক এই পুরস্কার থেকে বঞ্চিত হতে হয় তাকে।
সাক্ষাৎকারে নিজের সাবেক মক্কেলকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন কুকার্সকি। ফুটবলের প্রতি লেভান্ডভস্কির কোনো দরদ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘লেভান্ডভস্কির কোনো স্বপ্ন নেই। ফুটবল খেলা তার জন্য শুধুই একটা চাকরি। সে খুবই পেশাদার, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সবই তার জন্য সমান।’
বার্সেলোনার কর্তা-ব্যক্তিরা প্রকাশ্যেই লেভান্ডভস্কিকে দলে পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। তবে বায়ার্ন মিউনিখ তাকে রেখে দিতে মরিয়া। লেভান্ডভস্কি নিজে ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানানোর পর ক্লাবের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লেভান্ডভস্কিকে যদি ছাড়তেই হয় সেক্ষেত্রে তার জন্য বার্সেলোনার কাছ থেকে অন্তত ৫০ মিলিয়ন ইউরো খসাতে চাইছে বায়ার্ন মিউনিখ।
কুকার্সকি মনে করেন, বার্সেলোনাই হতে যাচ্ছে লেভান্ডভস্কির পরবর্তী ঠিকানা, ‘বার্সেলোনা আর লেভান্ডভস্কি এই দলবদলের জন্য আপ্রাণ চেষ্টা করবে। আমার মনে হয় ও বার্সেলোনাতেই যাবে। এটা খুবই সম্ভব।’
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ