ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২২ সকাল ৯:৯

বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দাম আরো বাড়ানোর পাঁয়তারা করছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে পেঁয়াজের বাজারের অস্থিরতা কাটাতে প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান অধিদপ্তরের পক্ষ থেকে এ চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার তদারকিকালে দেখা যায়, ঢাকার শ্যামবাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা এবং খুচরা বাজারে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রয় হচ্ছে। একই সময়ে পাবনা এবং ফরিদপুর জেলার বিভিন্ন মোকামে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর কৃষকদের প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন ব্যয় ২০ থেকে ২২ টাকা ছিল। দেশে এ বছর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন ও মজুদ রয়েছে।

তারপরও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পেঁয়াজের বাজার অস্থিতিশীল ও অনিয়ন্ত্রিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আগের বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বর্তমান সময় ভারত থেকে পেঁয়াজ দ্রুত আমদানির সুযোগ দেয়া জরুরি। তাই পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোক্তা অধিদপ্তর।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে