বাংলাদেশের ৩ প্রকল্পে ১৬৫৯৮৯ মিলিয়ন ইয়েন দিচ্ছে জাপান
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আর্থিক সহায়তাকারী বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী জাপান স্বল্প সুদে বংলাদেশের ৩টি প্রকল্পে প্রায় ১৬৫৯৮৯ মিলিয়ন ইয়েন বা আনুমানিক ১১ হাজার ৪০৯ দশমিক ৫৭ কোটি টাকা দিচ্ছে।
এই অর্থের মধ্যে জাপান দুটি প্রকল্পে (ঢাকা ম্যাস র্যাপিট ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, এমআরটি লেন ৫, নর্থান রুট ও দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প) বিনিয়োগের জন্য ১৬৫৮৬১ মিলিয়ন ইয়েন অথবা আনুমানিক ১১,৪০০ কোটি টাকা দেবে। অনুমোদিত আরেকটি প্রকল্পে (ঢাকা ও রংপুরে ইম্প্রুভমেন্ট অব মেট্রোলজিক্যাল রাডার সিস্টেম প্রকল্প) ১২৮ মিলিয়ন ইয়ন বা আনুমানিক ৯ দশমিক ৫৭ কোটি টাকা দেবে।
এ ব্যাপারে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ৪৩তম ওডিএ ঋণ প্যাকেজের (প্রথম ব্যাচ) আওতায় দুটি উন্নয়ন প্রকল্পের জন্য ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘ঋণ চুক্তি’ এবং একটি প্রকল্পের জন্য ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিদায়ী অর্থনীতি সম্পর্কিত বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন বাংলাদেশের পক্ষে সকল চুক্তিতে এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাউকি ‘এক্সচেঞ্জ অব নোটস’-এ এবং ঢাকায় জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হাইকাওয়া ‘ঋণ চুক্তি’ ও ‘গ্রান্ড এগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
জামান / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ