রাসেল-হেটমায়ারদের ছাড়াই বাংলাদেশের মুখোমুখি উইন্ডিজ
আগামী ১৬ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তার আগে ৪ মাস সময়ও বাকি নেই আর। ফলে দলগুলো যে এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করবে, তা বলাই বাহুল্য। বাংলাদেশের বিপক্ষে আগামী ২ জুলাই শুরু ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের কথা মাথায় রাখলেও এই সিরিজে আন্দ্রে রাসেল আর শিমরন হেটমায়ারকে দলে রাখেনি উইন্ডিজ।
গত রাতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দল দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দলটির সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রভম্যান পাওয়েলকে। ফিরেছেন ডেভন থমাস, আর অলরাউন্ডার কিমো পল। চোট কাটিয়ে ওবেদ ম্যাকয় ফিরেছেন এই দলে। টেস্ট দলে থাকা গুদাকেশ মোতি আছেন ওয়ানডে স্কোয়াডে।
আগামী শনিবার শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। পরদিনই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই দুই ম্যাচ হবে ডমিনিকায়। এরপর ৭ জুলাই গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও উইন্ডিজ।
সেই গায়ানাতেই ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে দুই দল। ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের সব ম্যাচ।
টি-টোয়েন্টি স্কোয়াড:
নিকলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামরাহ ব্রুকস, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়ানডে স্কোয়াড:
নিকলাস পুরান, শাই হোপ, শামরাহ ব্রুকস, কেচি কার্টি, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেস মোতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেইডেন সিলস।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!