পরিকল্পনা তৈরি, হবে অলিম্পিক
করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। চলতি বছরের জুলাইয়ে জাপানের টোকিওতে হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। কিন্তু বিশ্বব্যাপী করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী হওয়ায় এই বছরও অলিম্পিক হবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলছে, পরিস্থিতি যেমনই হোক এবার হবে অলিম্পিক। সম্প্রতি আয়োজক দেশ জাপান এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যে তিনদিনের ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এরপর আইওসির সহ-সভাপতি জন কোটস জানান, অবশ্যই হবে অলিম্পিক।
তিনি আরও বলেন, ‘আমাদের সমস্ত পরিকল্পনাই সাজানো হয়েছে সব জায়গায় স্বাস্থ্যগত নিরাপত্তা ঠিক করেই। জাপানের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখোমুখি হতে পারে, এমন শঙ্কা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজানো হয়েছে।’
জন কোটস ভার্চুয়াল কনফারেন্স শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অলিম্পিক ভিলেজে যেসব অ্যাথলেট থাকবে, ২৩ জুলাই গেমস শুরুর আগে তাদের ৮০ ভাগকেই ভ্যাকসিন দেওয়া হবে।’ তিনি একই সঙ্গে যোগ করেন, বিদেশি ডেলিগেটসদের জন্য আলাদা মেডিক্যাল দল কাজ করবে।
রিয়াদ / রিয়াদ
বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন
হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা
ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল
বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস
মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে
চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন
সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?
দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়
রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা
রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়