ইভ্যালির রাসেলের মুক্তি চেয়ে গ্রাহকদের বিক্ষোভ
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তির দাবিতে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গতকাল শুক্রবার বিকেলে ইভ্যালির বর্তমান বোর্ডের সদস্যদের সংবাদ সম্মেলনের খবরে জড়ো হন গ্রাহকরা। সংবাদ সম্মেলনের পর বেরিয়ে আসা সাংবাদিকদের সামনে বিক্ষোভ শুরু করেন বাইরে উপস্থিত শতাধিক গ্রাহক।
তাদের দাবি, মো. রাসেলকে মুক্তি দিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ দিলে ইভ্যালি ঘুরে দাঁড়াবে। গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন, মার্চেন্টরাও পাবেন, মিলবে বিনিয়োগকারীও।
রাসেল রাজু নামে এক গ্রাহক বলেন, ইভ্যালির সাবেক সিইও জেলে যাওয়ার পর থেকে দায়িত্ব নেয়া বোর্ড যে পরিমাণ সময় নিয়েছে, তাতে কাজের কাজ কিছুই হয়নি। রাসেল যদি এ সময় পেতেন, তাহলে এতদিনে সব চুকে ফেলতেন। ব্যবসা নতুন করে শুরু হতো। গ্রাহক-মার্চেন্টরা টাকা ফেরত পেতেন।
তিনি বলেন, রাসেলকে জেলে পাঠিয়ে ই-কমার্স নিয়ে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা হয়েছে। অথচ তাকে সময় দেয়া যেত। তিনি অবশ্যই ভালো ইনভেস্টর ম্যানেজ করে ফেলতেন। সেই সময়টা তাকে দেয়া হয়নি। তাকে মুক্তি দেয়ার দাবি আমাদের। তার মুক্তি লাখ লাখ গ্রাহকের কল্যাণ বয়ে আনবে।
আরেক গ্রাহক রেহেনা খানম বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ষড়যন্ত্রের শিকার। তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর মাধ্যমে লাখ লাখ গ্রাহক-মার্চেন্টকে ক্ষতির সম্মুখীন করা হয়েছে। অনেক কোম্পানিরই মামলা আছে। কিন্তু রাসেলকে জেলে পাঠিয়ে সব ই-কমার্স প্রতিষ্ঠানকে হুমকিতে ফেলা হয়েছে। রাসেলকে জেলে পাঠানোয় আমাদের টাকা আটকে গেছে। পণ্য পাইনি, টাকাও পাইনি। অবিলম্বে তার মুক্তি চাই।
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দেয় আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তবে তার বিরুদ্ধে আরো মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।
গত বছরের ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেয় হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বোর্ড গঠন করে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
জামান / জামান
সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী
মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি
ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি
রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের
বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক