ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নেপালে ডিজিটাল ভিসা পদ্ধতি চালু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ৪:৮

নেপালে ডিজিটাল ভিসা পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে বাতিল হলো গত ৪৫ বছরের হাতে লেখা পদ্ধতি।

দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বিষ্ণু প্রসাদ পডেল সোমবার এই নতুন পদ্ধতির উদ্বোধন করেন।

অভিবাসন দপ্তরের সমন্বিত তথ্য পদ্ধতির আওতায় ডিজিটালি এই ভিসা তৈরি করা হবে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এদিকে অভিবাসন দপ্তর এক বিবৃতিতে বলেছে, ডিজিটাল পদ্ধতির কারণে ভিসার নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরো দৃঢ় হবে।

এছাড়া ডিজিটাল পদ্ধতির কারণে ভবিষ্যতে ই ভিসা ইস্যু করারও পথ তৈরি হয়েছে বলে অভিবাসন দপ্তরের কর্মকর্তা ঝংকানাথ দাকাল জানান।

উদ্বোধনী দিনে বিদেশীদের জন্য দেড়শ’রও বেশি ডিজিটাল পাসপোর্ট তৈরি করা হয়েছে। একজন পর্তুগীজ প্রথম এ ধরনের ভিসা গ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে নতুন পদ্ধতির ভিসা উদ্বোধনকালে পডেল বলেছেন, এটি নেপালী ভিসাকে আরো বিশ্বাসযোগ্য করবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।

প্রীতি / প্রীতি

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের