ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাম্পার ফলনের পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ১১:৪৬

বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই এখন বাড়তি। এবার নতুন করে ওই তালিকায় যুক্ত হলো আলু। দেশব্যাপী এবার বাম্পার ফলন সত্ত্বেও বাজারে আলুর দাম কেজিতে বেড়েছে ৬ থেকে ৭ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চরতি বছর ১ দশমিক ১ কোটি টন আলু উৎপাদিত হয়েছে। মে মাস পর্যন্ত ৭৬ হাজার টন আলু রফতানি হয়েছে।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাদেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় ৮০-৮৫ লাখ টন। তারা তাদের ৪০০টি স্টোরে মাত্র ৪০ লাখ টন আলু সংরক্ষণ করতে পারে। এরমধ্যে ৩২ লাখ টন আলু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। তবে কোল্ড স্টোরেজ থেকে আলু প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হলেও রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোজাম্মেল হক চৌধুরী জানান, পরিবহন ও প্যাকিংসহ অন্যান্য বাড়তি খরচের কারণে রাজধানীতে আলু বেশি দামে বিক্রি হচ্ছে। ঢাকার বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, পাইকারি বাজারে ২৮ থেকে ৩০ টাকা।

রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউন হল ও কৃষি বাজারে ২০ টাকা কেজির সাদা ও লাল আলু এখন ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতার বলছেন, সব সবজির দামই প্রায় ৬০ টাকার উপরে। শুধু আলুই সস্তা ছিল।  এক সপ্তাহ আগেও ছিল ২৫ টাকা। এখন ৩৫ টাকা চাচ্ছে।

রাজধানীর এক দোকানি জনি জানান, বন্যায় সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় মানুষ বেশি আলু কিনতে চাইছে। তবে এক সপ্তাহ আগে পাইকারি বাজার থেকে আলু কিনতাম ২০ টাকা কেজিতে। এখন তা ৩০ টাকা।

এ বিষয়ে কৃষি বিপণন অধিদফতরের (ড্যাম) মহাপরিচালক (ডিজি) এ গাফ্ফার খান জানান, আলু হিমাগারে সংরক্ষণ করা হলে তার ওজন হ্রাস পায়। তাই দাম বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে কৃষকরা এখন আলুর ভালো দাম পাচ্ছে। এতে তাদের লোকসান কমবে এবং ভবিষ্যতে চাষের জন্য উৎসাহিত হবে।

সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে সব ধরনের পণ্যমূল্যই এখন বাড়তি। বাজারে পণ্যের দাম যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি মানুষের আয়-রোজগার। এ অবস্থায় সরকারের উচিত নিত্যপণ্যের দাম যাতে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকে, সেটি নিশ্চিত করা। দামের লাগাম টানতে না পারলে মানুষের কষ্ট আরো বাড়বে।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে