ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের রেকর্ড ৫২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২২ সকাল ৯:১৭

বাংদেশের ইতিহাসে বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে। ২০২১-২২ অর্থবছরে মোট ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি অর্জন হয়েছে রপ্তানি আয়। রোববার (৩ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৪৩ হাজার ৫০০ মিলিয়ন (৪ হাজার ৩০০ কোটি ৫০ লাখ) ডলার। অর্জন হয়েছে ৫২ হাজার ৮২ মিলিয়ন (৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ) ডলার। এরমধ্যে শুধু জুন মাসেই ৩ হাজার ৬৩৮ মিরিয়ন ডলারের বিপরীতে অর্জন হয়েছে ৪ হাজার ৯০৮ মিলিয়ন ডলার। অর্জন বেশি হয়েছে ৩৪ দশমিক ৯১ শতাংশ। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি আয় হয়েছে ৩৭ দশমিক ১৯ শতাংশ্ কারণ ওই সময়ে রপ্তানি আয় হয়েছিলো ৩ হাজার ৫৭৭ মিলিয়ন ডলার।

ইপিবির তথ্য মতে, তৈরি পোশাকখাতে বেশি করে রপ্তানি আয় হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি অর্জন হয়েছে। বিদায়ী অর্থবছরে (২০২১-২২) তৈরি পোশাকশিল্প খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৩৫ হাজার ১৪৪ মিলিয়ন (৩ হাজার ৫১৪ কোটি ৪০ লাখ) ডলার। আয় হয়েছে ৪২ হাজার ৬১৩ মিলিয়ন (৪ হাজার ২৬১ কোটি ৩১ লাখ) ডলার। অর্জন বেশি হয়েছে ২১ দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে আগের অর্থবছরের চেয়ে বেশি অর্জন হয়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ। কারণ ওই সময়ে রপ্তানি হয়েছে ৩১ হাজার ৪৫৭ মিলিয়ন (৩ হাজার ১৪৫ কোটি ৬৭ লাখ) ডলার। এরমধ্যে ওভেন খাতেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন হয়েছে।

গ্লাসসহ বিভিন্নখাতেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে। তবে হিমায়িত চিংড়ি, চা, সাকসবজি, শোবিজসহ কিছুখাতে নেতিবাচক অর্জন অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে কম অর্জন হয়েছে। তারপরও সারা বছর ধরে মোট লক্ষ্যমাত্রার চেয়ে অতিতের সব রেকর্ড ছাড়িয়ে স্বাধীনতার ৫০ বছরে রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাগিয়ে গেছে।

জামান / জামান

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও

কমলো সোনার দাম

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া

কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার

কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী