ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

৮ দিন ‘গভর্নরশূন্য’ থাকছে বাংলাদেশ ব্যাংক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৭-২০২২ সকাল ৯:৯

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার আগামী ১২ জুলাই যোগদান করবেন। নিয়োগ পাওয়ার পর ৪ জুলাই যোগদানের কথা থাকলেও সরকারি চাকরি থেকে তার স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন কার্যকর হবে ১১ জুলাই থেকে। পরদিন অর্থাৎ ১২ জুলাই আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরবেন। ফলে ৪ থেকে ১১ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ শূন্য থাকছে। তবে গভর্নরের অবর্তমানে ডেপুটি গভর্নররা তাদের নিজ নিজ ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, ৪ জুলাই থেকে নতুন গভর্নর যোগদানের আগ পর্যন্ত প্রতিদিনের কার্যক্রম অব্যাহত রাখতে চার ডেপুটি গভর্নর স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। আর ডেপুটি গভর্নর-১ আহমেদ জামাল গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন। বিদায়ী গভর্নর যোগদানের আগেও এমন পরিস্থিতি হয়েছিল। ওই সময়ের ডেপুটি গভর্নররা একই ভাবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, টানা ৬ বছরের বেশি সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করে গত ৩ জুলাই বিদায় নিয়েছেন ফজলে কবির। তার স্থলে নিয়োগ পান অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা আব্দুর রউফ তালুকদার।

আব্দুর রউফ তালুকদারের সরকারি চাকরির মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত। গভর্নর পদে যোগ দিতে হলে তাকে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে হবে। আগামী ১১ জুলাই থেকে তার স্বেচ্ছায় অবসরের আবেদন রাষ্ট্রপতির কার্যালয় অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হবে। পরদিন ছুটি। এরপর অফিস খুলবে ১২ জুলাই। ওই দিনই নতুন গভর্নর হিসেবে যোগ দেবেন আব্দুর রউফ তালুকদার।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে