চরফ্যাসনে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুরে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন স্বামী। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী তানিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী নুরে আলম, শাশুড়ি ফিরোজা িএবং দেবর বাবুলের বিরুদ্ধে।
জানা গেছে, গত ২৯ জুন বুধবার আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় তিনজনকে আসামি করে তানিয়ার বাবা বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ স্বামীর বাড়ি থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে। তানিয়া এখন চরফ্যাশন িউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসাধীন।
নুরে আলম দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাজাহান দেওয়ানের ছেলে। তানিয়া নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. আইয়ুব আলীর মেয়ে।
গতকাল সোমবার (৪ জুলাই) চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া জানান, আট মাস পূর্বে তার সাথে নুরে আলমের প্রেম-প্রণয়ণের মধ্যদিয়ে পারিবারিকভাবে বিয়ে হয়। তানিয়ার বাবা পেশায় একজন জেলে। বিয়ের সময় অনেক কষ্ট করে স্বামী নুরে আলমকে ১ লাখ ২০ টাকা যৌতুক দেন তানিয়ার বাবা। বিয়ের আট মাসের মাথায় স্বামী নুরে আলম পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন স্ত্রী তানিয়ার কাছ থেকে। ২৯ জুন তানিয়ার বাবার বাড়ি থেকে ঈদুল আজহা উপলক্ষে একটি ছাগল নিয়ে আসেন তার বড় বোন ও ভাবি। ৫০ হাজার টাকার পরিবর্তে কেন ছাগল নিয়ে এলো, এ নিয়ে তানিয়ার স্বামী নুরে আলম, শাশুড়ি ফিরোজা এবং দেবর বাবুলসহ প্রথমে তানিয়াকে মারধর করে। এ সময় তার বোন ও ভাবি তানিয়াকে মারধরের হাত থেকে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করে স্বামী, দেবর ও শাশুড়ি। বোন ও ভাবি বাড়ি ফিরে গেলে তানিয়ার ওপর মাধধরের মাত্রা বেড়ে যায়। এ ঘটনায় তানিয়ার বাবা বাদী হয়ে ওই দিন দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied