কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার শেষ সুযোগ
এশিয়ার বুকে বিশ বছর পর আবারও বসছে ফুটবল বিশ্বকাপের আসর। তার ওপর লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো-নেইমারদের সম্ভাব্য শেষ বিশ্বকাপও হয়ে যেতে পারে এটাই। মেসি-নেইমার-রোনালদোদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ দেখতে এরই মধ্যে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন আগ্রহী দর্শকরা।
প্রথম দুই পর্বে ইতোমধ্যেই ১৬ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে হতাশ হওয়ার কিছুই নেই। এখনো তৃতীয় ও শেষ পর্বের টিকিট বিক্রি বাকি। আজ দোহা সময় দুপুর ১২টায় ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে সবশেষ পর্ব।
তৃতীয় ও অন্তিম পর্যায়ের টিকিট কিনতে ফিফার ওয়েবসাইটে অর্থ দিয়েই বুকিং দিয়ে রাখতে হবে। প্রায় ১২ লক্ষ টিকিট বিক্রি হবে এই পর্যায়ে।
ফিফার পক্ষ থেকে জানানো হচ্ছে, আগামী ১৬ আগস্ট অবধি চলবে টিকিট বিক্রি। তবে সে পর্যন্ত তো না-ই, চলতি সপ্তাহ শেষের আগেই বিক্রি হয়ে যাবে সব টিকিট, দর্শকদের এমন হুঁশিয়ারিই দিয়ে রাখছে ফিফা।
ফিফা জানিয়ে রাখছে, ‘টিকিটগুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে। টিকিট বিক্রির প্রক্রিয়া রিয়াল-টাইম লেনদেনের মাধ্যমে, টিকিট থাকা সাপেক্ষে হবে। টিকিট কেনার প্রক্রিয়া সফল হলে ক্রেতাদের সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হবে।’
‘আমরা ফুটবল ভক্তদেরকে পরামর্শ দেব, তাদের আবেদন যেন তারা বিক্রি শুরু হওয়া মাত্রই শুরু করেন। কারণ টিকিট খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!