সুনামগঞ্জ পৌরসভার ৭৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা
সুনামগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৭৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বাজেটে ২০২১-২২ অর্থবছরের সর্বমোট বাজেটে উন্নয়ন এবং রাজস্ব খাতে ৭৩ কোটি ২৪ লাখ ধরা হয়েছে এবং স্থিতি কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা থাকবে বলে ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ মিয়া, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌরসভার সচিব মো. ইসহাক ভূঁইয়া, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন সাবু, আহমদ নুর, আহসান জামিল আনান, মোশারফ হোসেন, কাওছার আহমদ, গোলাম আহমদ, মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী, জাহানারা বেগম, পৌরসভার হিসাবরক্ষক সন্তোষ চন্দ্র দাস প্রমুখ।
মেয়র নাদের বখত বলেছেন, এই বাজেট হবে সুনামগঞ্জ পৌরসভার নাগরিকদের উন্নয়ন ও কল্যাণমুখী বাজেট। এই শহরের রাস্তাঘাট, অন্ধকার রাস্তায় পর্যায়ক্রমে টেকসই বাতি লাগিয়ে শহরকে রাতের বেলা আলোকিত করে জনগণের চলাচল নিশ্চিত করাসহ একটি নান্দনিক শহর গড়ে তুলতে উপস্থিত সকল কাউন্সিলরবৃন্দ সবার সমন্বিত প্রচেষ্টায় জনপ্রতিনিধি হিসেবে পৌর নাগরিকদের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
পরিশেষে করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশ ও জাতির মুক্তি এবং দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied