ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আরও বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ১২:৩

ম্যাচ শুরুর আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ঠিক এই সময় এসে বড়সড় এক দুঃসংবাদই পেল শ্রীলঙ্কা। করোনায় আক্রান্ত হয়েছেন দলের আরও তিন ক্রিকেটার।

চলতি সপ্তাহের শুরুতে প্রবীন জয়াবিক্রমা করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন সিরিজ থেকে। এবার দলটি পেল নতুন দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েই ধনাঞ্জয়া ডি সিলভা, পেসার আসিথা ফার্নান্দো, স্পিনার জেফরি ভ্যান্ডারসে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। তিন খেলোয়াড়কে নিয়েই গলে প্রথম টেস্টে লড়েছিল দলটি।

এই করোনায় আক্রান্ত হওয়ার খবর দলটির জন্য নতুন ধাক্কা হয়েই এল। সপ্তাহের শুরুতে যে এই কারণেই দল থেকে ছিটকে গিয়েছিলেন জয়াবিক্রমা। নতুন তিন করোনার খবরে এই নিয়ে চলতি অস্ট্রেলিয়া সিরিজে দলটিতে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়াল ৫-এ।

নতুন করোনায় আক্রান্ত হওয়া তিন ক্রিকেটার আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন। যে কারণে পুরো স্কোয়াডের করোনা পরীক্ষা করা হয়। ফলাফলে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন ধনাঞ্জয়া, আসিথা ও জেফরি।

স্কোয়াডের বাকি সদস্যরা অবশ্য করোনা নেগেটিভই হয়েছেন পরীক্ষায়। তবে দলে করোনায় আক্রান্তদের সংখ্যা বেশি হওয়ার কারণে শ্রীলঙ্কা লাকশান সান্দাকানকে ভিড়িয়েছে দলে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। প্রথম টেস্টে ১০ উইকেটের ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে জিতলে লঙ্কানরা সিরিজ তো ড্র করবেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পুরবে ঝুলিতে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে