ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে ‘সবাই খেলতে চায়’, ছুটিতে শুধু সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২২ বিকাল ৬:৪

 চলতি মাসের শেষ দিকে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবু পূর্ণশক্তির দল নিয়েই যাবে বাংলাদেশ। শুধু সাকিব আল হাসান থাকবেন না।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে সপ্তাহখানেকের মধ্যেই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে টাইগাররা। বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় স্বাভাবিকভাবেই চলে আসে, এই সফর থেকে নিয়মিত ও পরীক্ষিত মুখদের বিশ্রাম দিয়ে নতুন কাউকে নেওয়া হবে কি না?

উত্তর এসেছে নেতিবাচক। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিয়েছেন, এই সফরে দলের নিয়মিত তারকাদের সবাই খেলতে চান। তাই তাদের রেখেই দল সাজানো হয়েছে। শিগগির এ দুই সিরিজের দল ঘোষণা করে দেওয়া হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে জালাল বলেছেন, ‘(জিম্বাবুয়ে সফরে) সিনিয়র খেলোয়াড়দের বেশিরভাগই থাকছে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল।’

তবে সাকিব যে ছুটি চেয়েছেন সেটি জানিয়ে তিনি আরও বলেন, ‘সাকিব (জিম্বাবুয়েতে) যাচ্ছে না, আগেই আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে।’

জালালের শেষ কথা, ‘জিম্বাবুয়েতে পূর্ণশক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে