ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চালুর পরদিনই বন্ধ কোরবানির পশুবাহী বিশেষ ট্রেন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৭-২০২২ সকাল ৮:৩৮

চালুর এক দিন পরই পশুবাহী বিশেষ ট্রেনে কোরবানিযোগ্য গরু-ছাগল পরিবহন বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার শহিদুল আলম।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে কোনো গরু-ছাগল বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন বন্ধের বিষয়টি তাদের নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ক্যাটল ট্রেনের নিয়ম অনুযায়ী কোরবানিযোগ্য গরু-ছাগল পাঠাতে হলে ২৪ ঘণ্টা আগেই বুকিং দিতে হয়। কিন্তু বৃহস্পতিবার কোনো গরু-ছাগল বুকিং হয়নি। তাই ট্রেনটি বন্ধ করা হয়।

এর আগে গত বুধবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ওয়াগনে ১৮টি গরু ও চারটি ছাগল নিয়ে যাত্রা শুরু করে ক্যাটল ট্রেনটি। সবগুলো গরুর মালিক ছিলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শামিম আলী।

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে