পদ্মা সেতুর ডিভাইডারে প্রাইভেটকার, আহত ২
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার সামনে দুর্ঘটনার শিকার হয়েছে দক্ষিণবঙ্গগামী একটি প্রাইভেটকার। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাশ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ ঘটনায় দুজন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান জানান, বুধবার পদ্মা সেতুর টোলপ্লাজার সামনে এরকম দুর্ঘটনা ঘটেছিল। একই জায়গায় বৃহস্পতিবার একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে গেল। তাৎক্ষণিক আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। রেকার দিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জামান / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির