ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দাম বেড়েছে মুরগি-সবজির, কমেছে পেঁয়াজের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ১২:০

সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে সবজি এবং মুরগির। অন্যদিকে কমেছে পেঁয়াজের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।  শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর বাজারে এ চিত্র দেখা গেছে।

বাজারে দাম বেড়েছে সবজির দাম। এসব বাজারে শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা, করলা ৮০ থেকে ৬০ টাকা, চালকুমড়া পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপের কেজি ৫০ টাকা, বরবটির কেজি ‌৮০ টাকা, ধুন্ধলের কেজি ৬০ টাকা।

এসব বাজারে ৬০ টাকা দাম বেড়ে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। শুকনা মরিচের কেজি ৪০০ টাকা।  আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

বাজারে পেঁয়াজের দাম কমেছে। কেজি বিক্রি হচ্ছে, ৪০ টাকায়। একটু ভালোমানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা। এসব বাজারে রসুনের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা।
আদার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

পেঁয়াজ-রসুন বিক্রেতারা বলছেন, এবার ঈদ উপলক্ষে দাম বাড়েনি। পেঁয়াজের দাম কমেছে। ভারতের পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমেছে।

এছাড়া বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়াও এসব বাজারে দেশি মসুর ডালের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়।  

প্যাকেট আটার কেজি এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা। বাজারে। ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ২০৫ টাকার।   এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ১৯০ থেকে ২০০ টাকা।  

বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

মুরগি বিক্রেতারা বলছে, সিন্ডিকেটের প্রভাবে ঈদ উপলক্ষে বাজারে মুরগির দাম বেড়েছে।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে