ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৯-৬-২০২১ রাত ৮:২৪
দোয়ারাবাজারে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার (২৮ জুন) রাতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিকভাবে তলিয়ে গেছে সুরমা, বাংলাবাজার, বোগলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। চিলাই, মৌলা নদী ও খাসিয়ামারাসহ পাহাড়ি নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বর্তমানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ চৌধুরীপাড়া, পেকপাড়া, চিলাইপাড়, পুরান বাশতলা, বোগলাবাজার  ইউনিয়নের আলমখালী, ইদুকোনা, ক্যাম্পের ঘাট, ভোলাখালীসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ঘর-বাড়িতে হাঁটু সমান পানি। নরসিংপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
 
সমাজসেবক আমির উদ্দিন বলেন, নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও, শ্রীপুর, তেরাপুর, হাতিরভাঙ্গা ও বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের একটি অংশের বাড়ি-ঘর পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। করোনা সংক্রমণে দেশব্যাপী লকডাউনের কারণে কর্মহীন মানুষ এখন চরম বিপাকে পড়েছেন। 
 
প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, বোগলাবাজার ইউনিয়নের আলমখালী গ্রামে চিলাই নদীর বাঁধ সংস্কার না হওয়ায় পানিতে তলিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বসতবাড়ি ও অসংখ্য পুকুর। দুর্যোগ থেকে রক্ষায় খুব দ্রুত বেড়িবাঁধ মেরামত করা প্রয়োজন। 
 
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আলমখালী বেড়িবাঁধ ভাঙা ছিল এটা আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে এ বন্যার সৃষ্টি হয়েছে।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা