ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

৪ দিন পর পুঁজিবাজারে লেনদেন শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ১০:১০

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ৪ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। একই সময় শুরু হয় বীমা খাতের লেনদেন।

এর গত বৃহস্পতিবার ঈদের আগে পুঁজিবাজারে শেষ লেনদেন হয়। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। এর পরে কোরবানির ঈদ উপলক্ষে রোববার ও সোমবার দুদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার (১১ জুলাই)। আজ খুলেছে অফিস-আদালত।

তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রোববার (১৬ জুলাই) লেগে যাবে। ওই সময় রাজধানী ফিরতে পারে স্বাভাবিক রূপে।

জামান / জামান

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার