ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফের বাড়ল জেট ফুয়েলের দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ১২:৪৩

দেশে আরেক দফা বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। স্থানীয় ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকায়। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ১১২ টাকা ৮২ পয়সা। ৮ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে ৯ জুলাই এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে গত ১০ জুন সর্বশেষ জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছিল ১১১ টাকা। এরও আগে ১৭ মে জেট ফুয়েলের দাম ৬ টাকা বেড়ে প্রতি লিটারে ১০৬ টাকা করা হয়েছিল।

গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের। ওই বছরের এপ্রিলে দাম ছিল ৬১ টাকা লিটার ।

গত দুই বছরে জেট ফুয়েলের দাম বেড়ে দ্বিগুণের বেশি হওয়ায় প্রভাব পড়েছে টিকিটের দামে। ঢাকা থেকে অভ্যন্তরীণ গন্তব্যগুলোয় উড়োজাহাজের ভাড়া বেড়েছে।

জামান / জামান

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার