বার্সেলোনায় যথেষ্ট সম্মান পান না কোচ ও খেলোয়াড়রা
চলতি মৌসুমের শুরুতে যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন, তখন কাতালানদের অবস্থা খুবই করুণ। মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনসহ নানা সমস্যায় জর্জরিত ছিল ক্লাব। সেখান থেকে দলকে জিতিয়েছেন কোপা দেলরে শিরোপা, লিগ জয়ের দৌড়েও অনেকটা পথ পর্যন্ত ছিল বার্সা। তবুও রোনাল্ড কোম্যানের চাকরি থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
শোনা যাচ্ছে, চলতি মৌসুম শেষে ক্লাবে বড় রদবদল আনবেন ক্লাবের নতুন সভাপতি হোয়ান লাপোর্তা। কোম্যানের জায়গায় কোচের দায়িত্বে দেখা যাবে জাভি হার্নান্দেজকে। এর মধ্যেই বার্সেলোনা ক্লাব কতৃপক্ষ থেকে সহযোগিতা না পাওয়া ও স্থানীয় গণমাধ্যমের কাছ থেকে যথেষ্ট সম্মান না পাওয়ার অভিযোগ তুলেছেন বার্সা কোচ।
তিনি বলেন, ‘শেষ মাসে (মৌসুমের) কোচ ও ফুটবলারদের প্রতি আরও বেশি সম্মান দেখানো দরকার। কিছু ব্যাপার সংবাদমাধ্যমে এসেছে এবং ওদের (খেলোয়াড়দের) এটা প্রাপ্য না। অনেক কিছুই হয়েছে, যা ভিন্নভাবে করা যেত।’
তিনি আরও বলেন, ‘আমি জানি এখানে প্রচণ্ড চাপ। এবং আমি সেটা মেনেও নিয়েছি। কিন্তু মাঝেমধ্যে আমার মনে হয় এই দেশে (স্পেনে) কোচের ভবিষ্যৎ নির্ধারণে সংবাদমাধ্যম খুব বেশি জড়িত হয়ে পড়ার সংস্কৃতি আছে, যা আমার চোখে খুবই অসম্মানের একটা ব্যাপার।’
রিয়াদ / রিয়াদ
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ