ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

করোনা রোধে বিধিনিষেধ দেয়া হবে না : ফরহাদ হোসেন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৭-২০২২ সকাল ৯:২৩

দেশে করোনাভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দিলেও সংক্রমণ রোখে নতুন করে বিধিনিষেধ দেয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যারা এখনো ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নিলে এবং জনসাধারণ মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে সংক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করছেন তিনি।

গতকাল শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর সদরের হরিরামপুর গ্রামে সমবায় অধিদফতরের উদ্যোগে গাভী পালন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়ছে ও কমছে। তবে এর মধ্যে আমরা ব্যাপকভাবে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে পেরেছি। এর সুফল সবাই পাচ্ছে। এখন অনেকে করোনায় আক্রান্ত হলেও টের পাচ্ছেন না। সবাইকে হাসপাতালেও যেতে হচ্ছে না। করোনায় মৃত্যুও কমেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন নেওয়ার কারণে এখন আর আগের মতো সমস্যায় পড়তে হবে না। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানলে এবং মাস্ক পরলে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারব। তবে এখনো যারা ভ্যাকসিন নেননি, তাদের ভ্যাকসিন নিতে হবে।

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে